Menu
Your Cart

Warranty Policy

TechMe Bangladesh

Warranty Policy & Conditions

সম্মানিত ক্রেতা, TechMe Bangladesh একটি রিটেইল ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠান। আমরা কোনো পণ্য প্রস্তুত করি না। তাই ওয়ারেন্টি সেবা সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট ব্র্যান্ড ও প্রস্তুতকারকের নীতিমালার উপর নির্ভরশীল।

আমরা আন্তর্জাতিক, দেশীয় এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS) এর নির্দেশনা অনুসরণ করে ওয়ারেন্টি প্রদান করি। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে নিচের শর্তাবলী অনুসরণ করা প্রয়োজন।

যেসব ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না

  • ক্রয়ের রশিদ বা ইনভয়েস না থাকলে।
  • স্টিকার বা সিরিয়াল নাম্বার নষ্ট বা অস্পষ্ট হলে।
  • যেসব পণ্যে কোম্পানি ওয়ারেন্টি প্রদান করে না।
  • পণ্য পুড়ে যাওয়া, ভাঙা, মরিচা পড়া বা শারীরিক ক্ষতি থাকলে।
  • ল্যাপটপের ব্যাটারি, চার্জার ও এক্সেসরিজ সাধারণত ১ বছরের বেশি ওয়ারেন্টির আওতায় নয়।
  • ভিতরের যন্ত্রাংশ পরিবর্তন বা সিরিয়াল অমিল থাকলে।
  • পণ্য খোলা বা টেম্পারিং এর প্রমাণ থাকলে।
  • তরল পদার্থ দ্বারা ক্ষতিগ্রস্ত হলে।
  • স্ক্রিনে স্ক্র্যাচ বা দাগ থাকলে।
  • পোকামাকড় দ্বারা ক্ষতিগ্রস্ত হলে।
  • অপব্যবহারের কারণে ক্ষতি হলে।
  • মনিটরের ক্ষেত্রে ৩টির কম ডেড/স্টাক পিক্সেল থাকলে।
  • সার্ভিস সময় ৩-৪০ দিন বা তার বেশি লাগতে পারে।
  • লাইফটাইম ওয়ারেন্টি পণ্যের ক্ষেত্রে বাজারে থাকা পর্যন্ত প্রযোজ্য।

সার্ভিস ওয়ারেন্টি পলিসি

ওয়ারেন্টির আওতাভুক্ত পণ্যের ক্ষেত্রে সার্ভিস চার্জ প্রযোজ্য নয়। তবে কোনো যন্ত্রাংশ পরিবর্তন বা সংযোজনের প্রয়োজন হলে সেই খরচ ক্রেতাকে বহন করতে হবে।